০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : ১২:৩২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ১১৯ Time View

সুমন কুমার বিশ্বাস ,ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার শেখপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, উপজেলার বসন্তপুর গ্রামের রতন হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষকে ঘায়েলে এ ঘটনার কিছুই জানেন না এমন একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়।

জানা যায়, গত ২০১৯ সালের ১৭ এপ্রিল ঝড়ে গাছের ডাল পড়াকে কেন্দ্র করে বসন্তপুর গ্রামের রায়হান মন্ডলের ছেলে রায়হান মন্ডলকে হত্যা করা হয়। পরে এঘটনায় ২৬ জনকে আসামী করে নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই সময় এঘটনার এলাকার আওয়ামী বিরোধী সামজিক ও রাজনৈতিক একাধিক ব্যক্তির বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ ওঠে। যার মধ্যে ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে ২৬ নং আসামী করা হয়।

এদিকে বর্তমানে ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এবিষয়ে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বলেন, রতন হত্যাকাণ্ডের বিষয়ে আমি কিছুই জানতাম না। ওই ঘটনার দিন আমি গ্রামের মসজিদের তৎকালীন ইমান হাবিবুল্লাহ তাওহীদি রুমে তার সাথে ছিলাম। পরে এঘটনায় আমার নামে রাজনৈতিক কারণে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়। এছড়াও আমার বাড়িঘরে লুটপাট ও গাছপালা কর্তন করা হয়। অথচ এ ঘটনার কিছুই আমার জানা ছিল না।

তিনি আরোও জানান, সেসময় আমাকে মামলা থেকে বাঁচতে ছাত্রদলের রাজনীতি বাদ দিতে বলা হয়। আমি এতে রাজী না হওয়ায় আমাকে এভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়।

বর্তমানে আমার বিরুদ্ধে মিথ্যা মামলার ইন্ধনদাতা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সেক্রেটারী তৈয়ব মন্ডল, ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন মন্ডলসহ বেশ কয়েকজন আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমি এঘটনার বিচার দাবি করছি।

মানববন্ধনে বসন্তপুর গ্রামের বিভিন্ন শ্রেণি, পেশার ব্যক্তিসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার প্রায় ২ শতাধিক ব্যক্তি উপস্থিতি ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শৈলকুপায় মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

Update Time : ১২:৩২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫