শ্রীবরদীতে চিরকুট লিখে এক শিক্ষার্থীর আত্মহত্যা ,
- Update Time : ০৮:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১৬৮ Time View

শেরপুর প্রতিনিধি মাসুদুর রহমান।
শেরপুর শ্রীবরদীতে চিরকুট লিখে রেখে এক মাদ্রাসার ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।( ৩০ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে দিকে শ্রীবরদী উপজেলা খড়িয়া কাজিরচর ইউনিয়নে মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মাদারপুর গ্রামের হানিফ মিয়া, মেয়ে আকাশি আক্তার (১৩)ঘরের ভিতরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে,এসময় তার খাতায় একটি চিরকুট পাওয়া যায়। এবং স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে পরে।
মেয়ে মা রোজিনা বেগম বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মক্তব পড়ে আসেন
এ সময় কেউ বাড়িতে না থাকাই সে এ ঘটনা ঘটে
পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় পুলিশ চিরকুটটি উদ্ধার করেছে
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ, বলেন লাশটি ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনাটা জানা যাবে।


























