০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক বনায়নের উদ্দেশ্যে ব্র্যাকের গাছ বিতরণ 

Reporter Name
  • Update Time : ১২:৩৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ২১০ Time View

মাহাবুর রহমান, কেশবপুর (যশোর)

কেশবপুরঃ যশোর জেলার কেশবপুরে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির জেও-ক্রুজনেট প্রকল্পের আওতায় কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়ায় ইউনিয়নে গাছ বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সাতবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত নিমতলা নামক স্থানে ১০০ টি পরিবারের মাঝে ১০ টি করে মোট ১০০০ টি ফলজ গাছ বিতরণ করা হয়।ফলজ গাছ গুলির মধ্যে রয়েছে আম, আমড়া ও কদবেল গাছ। ব্র্যাকের জেও-ক্রজনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ রবিউল ইসলাম জানান পর্যায়ক্রমে ১২৫০ টি পরিবারের মাঝে মোট ১২৫০০টি গাছ বিতরণ করা হবে।  উক্ত গাছ বিতরণের সময় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সহ- সভাপতি ও ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা (বাবু) । আরও  উপস্থিত ছিলেন ব্র্যাকের জেও-ক্রুজনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, কমিউনিটি মোবিলাইজার আম্বিয়া খাতুন, ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান গাজী,০১ নং ত্রিমোহিনী  ইউনিয়নের যুবদল নেতা মোঃ রুবেল হাসান, সাতবাড়িয়া ইউনিয়নের যুবদল নেতা মোঃ আব্দুল হক প্রমুখ। উক্ত ফলজ গাছ বিতরণের উদ্দেশ্য হল গ্রামীণ জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা।

Tag :

Please Share This Post in Your Social Media

সামাজিক বনায়নের উদ্দেশ্যে ব্র্যাকের গাছ বিতরণ 

Update Time : ১২:৩৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫