সেকেন্ড ইন কমান্ড হাসন আলী দাঙ্গাবাজ অবশেষে পুলিশের খাঁচায় বন্দী৷
- Update Time : ০৬:২০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ১২৯ Time View

তুহিনুর রহমান তালুকদার
স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দাউদ পুরে বহুল আলোচিত সমালোচিত দাঙ্গাবাজ সন্ত্রাসী পলাতক আসামী যুবলীগ নেতা জুয়েল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাসন আলী (৪০), নামের এক দাঙ্গাবাজ অবশেষে পুলিশের খাঁচায় বন্দী৷
জানাযায়, নবীগঞ্জ উপজেলার দীঘল বাক ইউনিয়নের ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক বহুল আলোচিত সমালোচিত ও দাউদপুর গ্রামের দাঙ্গাবাজ সন্ত্রাসী ফখরুল ইসলাম জুয়েল ও তার বাহিনী কর্তৃক একই গ্রামের সিনিয়র সাংবাদিক এম.মুজিবুর রহমানের চাচাতো ভাই আলমগীর মিয়াকে তুচ্ছ ঘটনার জেরধরে বিগত ২১ মার্চ শুক্রবার দুপুরে আলমগীর মিয়াকে তার বাড়িতে হানা দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘর থেকে জুয়েলের বাড়িতে তুলে নিয়ে চোখবেঁধে নির্মমভাবে ঘন্টাব্যাপী নির্যাতন করে গুরুতর আহত করা হয়৷ আলমগীরকে বাঁচাতে এগিয়ে আসলে জুয়েল বাহিনীর শতাধিক লাটিয়াল বাহিনীর হামলায় পূণরায় আলমগীর মিয়ার আত্মীয় স্বজনদের ঘরবাড়ীতে হামলা করে আরো ১৫জনকে আহত করে৷
এঘটনায় থানায় মামলা দায়ের করা হলে বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারো ওই জুয়েল বাহিনী গত ১৫ এপ্রিল সাংবাদিক মুজিবুর রহমান ও তাদের আত্মীয় স্বজনের ঘরবাড়ি, দোকানপাটে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে লাটিয়াল বাহিনী তৈরী করে আবারো দফায় দফায় হামলা ও সংঘর্ষ চালায়, এতে অন্ততঃ ২৫ জন আহত হন৷ ২১ মার্চ ও ১৫ এপ্রিল দফায় দফায় হামলার ঘটনায় উপজেলার সর্বত্র এ নিয়ে তুলপাড় সৃষ্টি হয়৷ এঘটনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিংয়ে একাধিক বার আলোচনা হয় তবে জুয়েল বাহিনী সামাজিক বিচার পঞ্চায়েত ও আইন কানুনের ধার ধারেনা৷
অবশেষে হামলার শিকার নির্যাতিত আনছার মিয়া নামের এক ব্যক্তির মামলায় এফ আই আরভূক্ত আসামি যুবলীগ নেতা জুয়েল ও তার সেকেন্ড ইন কমান্ড হাসন আলী সহ ১৬ জন দাগী সন্ত্রাসী পলাতক হন৷ এরই প্রেক্ষিতে জুয়েল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাসন আলী নামের দাঙ্গাবাজকে গোপনসূত্রে খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস,আই অনিক বাবুর নেতৃত্বে অভিযান চালিয়ে আউশকান্দি হীরাগঞ্জ বাজার থেকে ১ মে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে বলেও জানাগেছে৷
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন এবং অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে ও তিনি জানিয়েছেন৷


























