হবিগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি অপরাধে ০৪ জন আটক
- Update Time : ১২:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ১৬২ Time View

তুহিনুর রহমান তালুকদার
স্টাফ রির্পোটার
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং থানার অফিসার ইনচার্জদের সীল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স প্রস্তুতসহ ডিজিটাল জালিয়াতি অপরাধ চক্রের সাথে জড়িত ০৪ জন আটক ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে বিদেশগামী যাত্রীদের হয়রানি করছে মর্মে অভিযোগ পাবার পরপরই পুলিশ সুপার হবিগঞ্জ জেলা দিক নির্দেশনায় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে পুলিশ সুপার, হবিগঞ্জ এবং বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ এর অসামঞ্জস্যপূর্ণ স্বাক্ষর সম্বলিত একটি পুলিশ ক্লিয়ারেন্স এর ফটোকপির উপর ছায়া তদন্ত শুরু করার এক পর্যায়ে জালিয়াতি ও প্রতারণার সাথে সম্পৃক্ত আসামী ১) মো: সেলিম আহমেদ কে গ্রেফতারের পর, তারই দেয়া তথ্যের ভিত্তিতে জালিয়াতি চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্য ২) মো: খালিদুর রহমান, ৩) মো: রুকনুর আলম এবং ৪) সুমন মিয়া কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার চৌকস দল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ পলাতক আসামীদের আইনের আওতায় আনতে আভিযানিক কার্যক্রম প্রক্রিয়াধীন।


























