০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে স্বর্ণকার আল আমিন হত্যা: ৪৮ ঘন্টার মধ্যে সন্দিগ্ধ তুষার র‍্যাবের হাতে গ্রেফতার

Reporter Name
  • Update Time : ০১:১৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ১১ Time View

রানা আহমেদ :

যশোরের কোতোয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে ক্লুলেস হত্যা মামলার সন্দিগ্ধ আসামি সৌরব হোসেন তুষারকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্প। মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৩ আগস্ট) ভোর ০৬:০৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল রাজারহাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় আল আমিন হোসেন (২৯) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মো. সৌরব হোসেন তুষারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তুষার যশোর কোতোয়ালী মডেল থানার পূর্ব বারান্দীপাড়ার মো. জামাল হোসেন ও পলি খাতুনের ছেলে।

যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড:
মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, নিহত আল আমিন হোসেন (২৯) পেশায় স্বর্ণের কারিগর ছিলেন। তার চৌরাস্তা মোড়ে স্বর্ণের দোকান রয়েছে। গত ২০ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিটে তিনি দোকানে যান।

এর কিছুক্ষণ পর অজ্ঞাত এক ব্যক্তি তাকে ফোন করে জানায় একজন অসুস্থ হয়েছে, তাকে হাসপাতালে নিতে হবে। দ্রুত বারান্দীপাড়া লিচুতলা যেতে বলে। ফোন পেয়ে আল আমিন মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর থেকে তিনি আর বাসা বা দোকানে ফেরেননি।

একই দিন বিকেল ৪টা ১৫ মিনিটে পরিবারের লোকজন খবর পায় আল আমিনকে হত্যা করে লিচুতলা মাদ্রাসার পেছনে বাবুর মেহগনি বাগানে ফেলে রাখা হয়েছে। সেখানে গিয়ে পরিবার তার গলাকাটা রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।

র‍্যাব যা বলল:
র‍্যাব-৬ জানায়, র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ব্যক্তি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন করে ৪৮ ঘন্টার মধ্যে প্রধান সন্দিগ্ধকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোরে স্বর্ণকার আল আমিন হত্যা: ৪৮ ঘন্টার মধ্যে সন্দিগ্ধ তুষার র‍্যাবের হাতে গ্রেফতার

Update Time : ০১:১৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬