জয়পুরহাটে চাউল ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ২৬ Time View

জয়পুরহাট সদর চাউল ব্যবসায়ী সমিতির আয়োজনে ব্যবসায়ীদের অংশগ্রহণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে শহরের পূর্ব বাজার এলাকার ছামির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির (টিটু)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোঃ মোস্তাক হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম সরদার।
সভায় বক্তারা চালের বাজার পরিস্থিতি, ব্যবসায়ীদের নানা সমস্যা, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় জেলার বিভিন্ন এলাকার চাল ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), জয়পুরহাট























