০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ৭৮০ গ্রাম গাঁজাসহ কারবারি আটক, এক বছরের কারাদণ্ড।

Reporter Name
  • Update Time : ০৪:৩৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ১১ Time View

মো: রাজু আহমেদ ( স্টাফ রিপোর্টার)

মোংলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​সোমবার (২৭ জুলাই) দুপুরে মোংলা পৌরসভার দিগরাজ মিয়াপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। ওমর ফারুক ওই এলাকার আলি হোসেন খাঁনের ছেলে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওমর ফারুকের বাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির জন্য রাখা ৭৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে মোংলা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। সেখানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ আসামির স্বীকারোক্তির ভিত্তিতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজার আদেশ দেন আদালত।

​রায় ঘোষণার পর উদ্ধারকৃত গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় ৭৮০ গ্রাম গাঁজাসহ কারবারি আটক, এক বছরের কারাদণ্ড।

Update Time : ০৪:৩৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬