শিবচর উপজেলায় ৯ টা ইউনিয়নের ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটি গঠনের জন্য মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
- Update Time : ১১:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ১০৫ Time View

সাহাবুদ্দিন মিয়া (শিবচর প্রতিনিধি)
মাদারীপুরের শিবচর উপজেলার ৯ টি ইউনিয়নে ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটি গঠন করার জন্য মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে । পৌর অডিটোড়িয়ামে মতবিনিময় সভাটি হওয়ার কথা থাকলেও সভাটি হয় নাভিলা চৌধুরীর বাড়িতে । এসময়ে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নাভিলা চৌধুরী সহ জাফর চৌধুরী, শাওন চৌধুরী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড জামিনুর হোসেন মিঠু
উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত দলনেতা: মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. জামিনুর হোসেন মিঠু। আরো উপস্থিত এ্যড: গোলজার আহমেদ চিশতী জেলা বিএনপির সদস্য। মো. সরোয়ার হোসেন ভিপি জেলা বিএনপির সদস্য
সহ স্থানীয় নেতৃবৃন্দ। যে সকল ইউনিয়ন অংশ গ্রহণ করেন:-উমেদপুর,কাদির পুর,দ্বিতীয় খন্ড, বন্দরখোলা, মাদবরের চর, চর জানাযাত, কাঁঠালবাড়ী,দত্তপাড়া,বাঁশকান্দি।


























