০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীর রাংটিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাদক উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৮:৩২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / ১৬৮ Time View

এম,শাহজাহান, শেরপুর-

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তবর্তী রাংটিয়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩শত বোতল মদ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৭মে শনিবার ভোরে উপজেলার রাংটিয়া এলাকার একটি বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন জানান, সম্ভবত শুক্রবার দিবাগত রাতে মাদক চোরাকারবারিরা পাচারের উদ্দেশে স্থানীয় রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ীর পাশে ১২ বস্তায় ৩শ বোতল মদ আবর্জনা দিয়ে ডেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধা ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে এসআই হাসেম এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আবর্জনা দিয়ে ঢেকে রাখা ১২ বস্তায় ৩শ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, এবিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইগাতীর রাংটিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাদক উদ্ধার

Update Time : ০৮:৩২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫