১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোরে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক-১
Reporter Name
- Update Time : ০১:২৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ৯১ Time View

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে ডিবি পুলিশ।গতকাল
২৯ মে ২০২৫ সকাল ০৯.৩০ ঘটিকায় ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ আবু হাসান, এএসআই(নিঃ)/সৈয়দ শাহীন ফরহাদ সংগীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা কালে অত্র থানাধীন চাঁচড়া চেকপোষ্ট এলাকা হতে মোঃ সেলিম রেজা(৩৫)কে ৩০ বোতলফেনসিডিলসহ ১ জনকে গ্ৰেফতার করে।জানা যায়, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
আসামির নাম ও ঠিকানাঃ
মোঃ সেলিম রেজা(৩৫), পিতা-মুনছুর গাজী, মাতা-ছাইফুন নেছা, সাং-কন্যাদহ, থানা-শার্শা, জেলা-যশোর।
এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :























