১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, উচ্ছেদ প্রায় তিনশ অবৈধ দোকান

Reporter Name
  • Update Time : ১২:০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ Time View

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা:

দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে কক্সবাজারের ঈদগাঁওয়ে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় তিনশ অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঈদগাঁও বাস স্টেশন ও ডিসি সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়।
​ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা অংশ নেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদগাঁও বাস স্টেশনের মহাসড়ক এবং ডিসি সড়কের আশেপাশের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল একটি মহল। এর ফলে ব্যস্ততম এই এলাকায় নিত্যদিন তীব্র যানজট লেগেই থাকত। মাত্র ১০ মিনিটের রাস্তা পার হতে অর্ধঘণ্টা পর্যন্ত সময় অপচয় হতো। এমনকি জরুরি সেবার অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনও যানজটে আটকে পড়ে চরম ভোগান্তির সৃষ্টি করত। এলাকাবাসীর বারবার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এই জনদুর্ভোগ লাঘবে চূড়ান্ত পদক্ষেপ নেয়।
​এদিকে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও যাত্রীরা। তবে যানজটের স্থায়ী সমাধানের জন্য তারা বাস স্টেশন ও সংযোগ সড়কের দুই পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা মাইক্রোবাস এবং সিএনজি অটোরিকশার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
​এ বিষয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা জানান, ফুটপাত দখল করে পুনরায় কোনো অবৈধ স্থাপনা বা দোকান বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের দুর্ভোগ কমাতে প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈদগাঁওয়ে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, উচ্ছেদ প্রায় তিনশ অবৈধ দোকান

Update Time : ১২:০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬