কেশবপুর ছাত্র জনতার আয়োজনে মিডফোর্ডে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ বিক্ষোভ মিছিল
- Update Time : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ১২০ Time View

মাহাবুর রহমান, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুর উপজেলার ছাত্র জনতার আয়োজনে দেশব্যাপী চলমান সকল প্রকার ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা,খুলনার মসজিদের ইমাম ও ঢাকা মিডফোর্ডে, হাসপাতালে সংঘটিত নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। ১২ জুলাই শনিবার বিকাল ৫:৩০ থেকে কেশবপুর শহরের প্রাণ কেন্দ্র গাজীর মোড়ে অবস্থান করে বিক্ষোভ মিছিল টি হাসপাতাল রোড হয়ে উপজেলা রোড হয়ে থানার মোড় ঘুরে পূনরায় গাজীর মোড়ে অবস্থান করে বক্তব্য রাখেন ছাত্র জনতার সদস্যরা। উক্ত বিক্ষোভ সমাবেশে ছাত্র জনতার প্রতিনিধির পক্ষ হয়ে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মিরাজ বিশ্বাস, মাহফুজ হাসান ইমন, খায়রুল বাশার, বোরহানউদ্দিন, নুরুল্লাহ সোহান সহ আরো অনেকেই। এ সময়ে আলোচনায় প্রতিনিধিরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিনিময়ে ২৪ এর স্বাধীনতা অর্জন করছি, কেউ এই স্বাধীনতার অপব্যবহার করলে স্বৈরাচার শেখ হাসিনার মত দেশ ছাড়া হতে হবে। আওয়ামী লীগের সরকারের মত দেশে চাঁদাবাজ, লুট রাজ , জমি দখল, ঘের দখল, খু*ন,গুম,হ*ত্যা ইত্যাদি বেড়ে গিয়েছে যদি এই গুলো বন্ধ বা নিয়ন্ত্রণ না করতে পারেন তবে বলে রাখছি স্বৈরাচারী আওয়ামী লীগের নেতাদের মত আপনাদের ও দেশ ছেড়ে পালাতে হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা কিন্তু এখনো ঘরে ফিরে নি,তারা এখনো রাজপথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে অবস্থান করছে। এ সময়ে হুশিয়ার করে আরো বলেন, জুলাই বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করুন, আপনাদের অবস্থা যেন ওদের মত হয়। তারা তো ভারতে গিয়েছে, আপনারা কই যাবেন। বিক্ষোভ সমাবেশে ছাত্র জনতার সদস্য মিরাজ বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যমের কর্মীরা আবারও আওয়ামী লীগ সরকারের সময়ের মত দলের পাচাঁটা শুরু করছে, কখনো এ দলের গোলামী আবার কখনো অন্য দলের গোলামী। এই গোলামী ছেড়ে দলমত নির্বিশেষ সত্যটা তুলে ধরেন জনগণের সামনে, আর সত্য তুলে ধরায় আপনাদের কাজ। নুরুল্লাহ সোহান প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা চামচামি করা বন্ধ করেন, যে দলের লোক হোক না কেন অন্যায় করে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবেন। এটা জুলাই বিল্পবের বাংলাদেশ কোন প্রকার অন্যায়, অত্যাচার এই ছাত্র জনতা মেনে নিবে না। বোরহানউদ্দিন বলেন, খুলনায় মসজিদের ইমাম ও ঢাকা মিডফোর্ড নৃশংস হত্যাকান্ডের অপরাধী দের আগামী শুক্রবারে জুম্মা নামাজের পর প্রকাশ্য জনগণের সামনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দন্ড কার্যকার করে শাস্তির দাবি রেখে বিক্ষোভ মিছিল শেষ করেন।
























