বেগম খালেদা জিয়া পরিষদের বরিশাল বিভাগীয় ৪৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- Update Time : ১০:৪২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View

ডেক্স রিপোর্ট :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও আপসহীন নেত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিকে বুকে ধারণ করার লক্ষ্যে বেগম খালেদা জিয়া পরিষদকে গতিশীল ও শক্তিশালী করার অংশ হিসেবে বরিশাল বিভাগীয় শাখার ৪৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন-
সভাপতি: এস এম মেহেদী হাসান
সাধারণ সম্পাদক: কামরুল হাসান (কামরুল ইসলাম)
সাংগঠনিক সম্পাদক: রেফায়েএছাড়াও কমিটিতে ছাত্র বিষয়ক, প্রশিক্ষণ বিষয়ক, প্রচার ও শ্রম বিষয়ক সম্পাদক সহ বিভিন্ন পদে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অনুমোদন দিয়েছেন বেগম খালেদা জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সাগর।
প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আগামীতে বরিশাল বিভাগে সংগঠনকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
























