০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খোকসায় মাদকবিরোধী অভিযানে তিন যুবক গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

ডেক্স রিপোর্ট
  • Update Time : ১১:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ১৬ Time View

কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার আজইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে গনেশপুর গ্রামের তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রিয়াজ হোসেন (২৫), পিতা মো. নাজমুল হোসেন; মো. রাহিম (২০), পিতা মৃত আমিরুল ইসলাম এবং মো. রিপন হোসেন (১৮), পিতা মো. মোহন উদ্দিন। তাঁরা সবাই খোকসা উপজেলার গনেশপুর গ্রামের বাসিন্দা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মোবাইল কোর্ট আইনের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। এতে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

পরে পুলিশি পাহারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে খোকসা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

খোকসায় মাদকবিরোধী অভিযানে তিন যুবক গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

Update Time : ১১:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬