জুলাই শহীদদের স্মরণে কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে”বৃক্ষরোপন ও গাছ উপহার কর্মসূচী
- Update Time : ০১:৪৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ৩৩২ Time View

মাহাবুর রহমান, কেশবপুর (যশোর)
গাছ লাগিয়ে যত্ন করি, সবুজ পৃথিবী উপহার দিই। এই স্লোগানকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যশোরের কেশবপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ১৮ জুলাই শুক্রবার বিকাল ৫:৩০ মিনিট থেকে উপজেলা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যত্তম সদস্য মোঃ মিরাজ বিশ্বাসের উপস্থিতে কয়েকটি বৃক্ষ রোপন করা হয় উপজেলার চত্বরের মধ্যে এবং বৃক্ষ উপহার দেওয়া হয় কেশবপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলোতে। যে সকল স্বেচ্ছাসেবী সংগঠনে গাছ উপহার দেওয়া হয়, হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংক, বেগমপুর ব্লাড ব্যাংক, বংশী বাজার ব্লাড ব্যাংক, আলোর প্রদিপ ব্লাড ব্যাংক, কেশবপুর ব্লাড ব্যাংক সহ অন্যান্য সংগঠনে বিতরণ করা করেন।
উক্ত অনুষ্ঠানে মিরাজ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাকিব হসেন ,মাহিন হসেন ,মাহিম হসেন,
সারাফাত রহমান ,আলিম হসেন ,ফাইজ হসেন, ইকরামুল হসেন, আসানুর রহমান ,প্রিন্স হসেন ,শাওন হসেন, জুয়েল হসেন সহ আরো অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন, এসময় মিরাজ বিশ্বাস বলেন, চব্বিশের জুলাই আগস্টে শহিদদের স্মরণে বৃক্ষরোণ কর্মসূচি । বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন আজ একটি বছর পার হচ্ছে। এই আন্দোলনে যারা অংশ গ্রহণ করে শহীদ হয়েছিলেন তাদের স্মরণে আজকের আমাদের বৃক্ষ রোপন কর্মসূচী ও বৃক্ষ উপহার প্রদান করা হলো। মহান আল্লাহর দরবারে হাজার শুকরিয়া তাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত একটি বাংলাদেশ উপহার পেয়েছি।
কর্মসূচীতে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে যে সকল গাছ বিতরণ করা হয়, কামরাঙা, মাল্টা, পেয়ারা, আম, জাম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, কদবেল গাছ সহ বিভিন্ন ফুল এবং ফল গাছের বৃক্ষ উপহার প্রদান করা হয় এবং বৃক্ষ রোপণও করা হয়। এসময় গাছ না কেটে বরং গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাস উপযোগী রাখার আহ্বান জানান।
























