ঝিনাইদহে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইস ২জন আটক
- Update Time : ০১:৪১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ-
ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইস সহ দুইজন কে আটক করেছে ডিবি পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ওই দুজন আটক করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ডিভাইস জব্দ করে ডিবি পুলিশ।
আটক দুজন হলেন, শ্যামকুড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম (৫৪) ও ইউনিয়ন যুবলীগের নেতা শাহেব আলী (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। অভিযান কালে ওই বাড়ি থেকে ভিআইপি কলিংয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ ডিভাইস, দেশি-বিদেশি অবৈধ মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, আটক আব্দুর রহিম স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। আটক শাহেব আলী ইউনিয়ন যুবলীগের কর্মী।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, আটক দুই জনের বিরুদ্ধে অবৈধভাবে ভিওআইপি ডিভাইস ব্যবহার করার অভিযোগে টেলিকমিউনিকেশন আইন-২০০১ এর অধীনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক দুইজন ছাড়াও মামলায় আরো দুইজনকে আসামি করা হবে। ডিভাইস গুলো আমরা বাংলাদেশ টেলি কমিউনিকেশন অথরিটিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠাবো। সেখানকার বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ ঘটনা নাটকের বিরুদ্ধে নাশকতার মামলা করা হবে।















