০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপির প্রার্থী মতবিনিময়
Reporter Name
- Update Time : ০৫:১৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪২ Time View

শামীম আহমেদ, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
শনিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহেশপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন বিএনপির সাংসদ প্রার্থী মেহেদী হাসান রনি। মতবিনিময় কালে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এসময় মুক্তিযোদ্ধারা স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ থেকে সঠিক নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান এবং আগামী নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া । বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী খান এতে সভাপতিত্ব করেন।
Tag :










