০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী মো. ওমর ফারুক সোহেল

Reporter Name
  • Update Time : ০৯:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১ Time View

নিজস্ব প্রতিবেদক, মোংলা:

আসন্ন মোংলা বন্দর বণিক সমিতির (রেজি নং: ৩৩৬) দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ ব্যবসায়ী মো. ওমর ফারুক সোহেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রার্থী মো. ওমর ফারুক সোহেল বলেন, “আলহামদুলিল্লাহ্.. আপনাদের সবার সহযোগিতায় মোংলা বন্দর বণিক সমিতির সেবক হতে চাই…”। তিনি মোংলা বন্দরের সার্বিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

নির্বাচনী প্রচারণা শুরু হতেই স্থানীয় ব্যবসায়ী ও সমর্থকদের মধ্যে তাঁকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকল ব্যবসায়ীর সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন এই প্রার্থী।

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী মো. ওমর ফারুক সোহেল

Update Time : ০৯:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬