শিক্ষার্থীদের টানা কর্মসূচির পর অবশেষে রাঙ্গাবালীর সেই কলেজের এডহক কমিটি বাতিল
- Update Time : ০৪:০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৬ Time View

রায়হান মাহমুদ , রাঙ্গাবালী (পটুয়াখালী)
শিক্ষার্থীদের একটানা কর্মসূচির পর অবশেষে পটুয়াখালীর রাঙ্গাবালীর আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটি বাতিল করেছে শিক্ষাবোর্ড। কমিটির সদস্যদের পদত্যাগের কারণ দেখিয়ে বৃহস্পতিবার এডহক কমিটি বাতিল করা হয়।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. লিয়াকত হোসেনের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রতিষ্ঠান প্রধান বরাবর দেয়া ওই চিঠিতে বলা হয়, গতবছরের ৪ নভেম্বর প্রতিষ্ঠানটির এডহক কমিটি অনুমোদন হয়েছিল। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ধারা ৩৯ এর ১ এবং ৩ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সদস্যদের পদত্যাগের কারণে এডহক কমিটি বাতিল করা হয়।
জানা যায়, সদ্য বাতিল হওয়া এই কমিটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছিল। একারণে কমিটির সভাপতির পতদ্যাগ কিংবা কমিটি বাতিলের দাবিতে গত ২২ জানুয়ারি থেকে টানা ক্লাস বর্জন, বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল শিক্ষার্থীরা। ফলে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছিল।


























