ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার।
- Update Time : ০১:২৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ৩২৪ Time View

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী শাটার গান উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। শনিবার রাতে পৌর শহরের আদর্শ পাড়ার সোহাগ হোসেন (৩৫)এর বাড়ির গোয়াল ঘর থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। সোহাগ হোসেন বলেন, রাতে আমি বাড়িতে ছিলাম না। আমার স্ত্রী সোনিয়া খাতুন ঘরের বাইরে মানুষের পায়ের শব্দ শুনতে পান। এরপর বাইরে এসে খোঁজাখুজি করতে থাকেন। দেখতে পান গোয়ালের মধ্যে কাপড়ে মোড়া কি একটা পড়ে আছে। বিষয়টি সে মোবাইল আমাকে জানান। আমি খবর পেয়ে দ্রুত থানাকে অবহিত করি। পরে থানা পুলিশ এসে অস্ত্রটি উদ্ধার করেন। যেটি ছিল একটি কাপড়ে মোড়া।
তিনি বলেন,ওই অস্ত্র জানিনা কার। আর কে রেখে গেছেন। তবে কেউ আমাকে হয়তো ফাঁসাতে এ কাজ করতে পারেন।
সোহাগ হোসেন ঝিনাইদহ শহরের মোফাজ্জেল হোসেনের ছেলে। বর্তমানে সে কোটচাঁদপুর আদর্শ পাড়া এলাকার (মাঠপাড়ায়) থাকেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,কোটচাঁদপুর আদর্শ পাড়ার বাসিন্দা সোহাগ হোসেন। শনিবার রাতে খবর দেন তাাঁর বাড়িতে সমস্যা হয়েছে। খবর পেয়ে থানার উপপরিদর্শক এস আই মাসুম বিল্লাহ ও পিএসআই সঙ্গীয় ফোস তাঁর বাড়িতে যান। এরপর সোহাগের গোয়াল ঘর থেকে দেশীয় তৈরী শাটার গান উদ্ধার করেন থানা পুলিশ । তবে এটা সচল কি অচল তা পরিক্ষা করে দেখতে হবে। আর প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে,সোহাগকে ফাঁসাতে কেউ রেখে গেছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।
























