০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় সারের দোকানে মোবাইল কোর্ট

Reporter Name
  • Update Time : ১২:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

রেজিস্টার ও ক্যাশ মেমো নেই, মজুতের হিসাবেও গড়মিল—৪ ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

মোঃ মোখলেছুর রহমান

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভায় সার বিক্রয় ও মজুত ব্যবস্থাপনায় অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) BADC, BCIC অনুমোদিত সার পরিবেশক এবং খুচরা সার বিক্রয় কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সার বিক্রেতাদের বিভিন্ন নথিপত্র ও মজুত যাচাই করা হয়। এ সময় স্টক রেজিস্টার না থাকা, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ না করা, ক্যাশ মেমো না রাখা এবং সারের মজুত ও হিসাবের মধ্যে গড়মিলসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ৪ জন ডিলারকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানের সময় সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না, মজুতের হিসাব ঠিক আছে কি না এবং প্রয়োজনীয় রেজিস্টার ও বিক্রয় সংক্রান্ত কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে কি না—এসব বিষয়ও যাচাই করা হয়।

স্থানীয় কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বিক্রয় ও বিতরণে অনিয়ম বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীয়ায় সারের দোকানে মোবাইল কোর্ট

Update Time : ১২:৪১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬