রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বাক্তার চেয়ারম্যান ফজলুল হক মাখন
- Update Time : ০১:৩০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

মোঃ মোখলেছুর রহমান ,ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত হয়েছেন ৭ নং বাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক মাখন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ থেকে জারি করা ১২ অক্টোবর ২০২৬ তারিখের অফিস আদেশে এ দায়িত্ব প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আদেশ অনুযায়ী, রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য তাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, ৭ নং বাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক মাখনকে ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তিনি দুই ইউনিয়নের জনগণের সেবা ও স্থানীয় সরকারের কার্যক্রম পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

























