আমরা জুলাই যো’দ্ধা কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক আশরাফুল ও সদস্য সচিব রাহুল
- Update Time : ০১:৫৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৯ Time View

আমরা জুলাই যো’দ্ধা কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক আশরাফুল ও সদস্য সচিব রাহুল
কুষ্টিয়া প্রতিনিধি।।
‘আমরা জুলাই যো’দ্ধা’-এর কুষ্টিয়া জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আশরাফুল আলমকে আহ্বায়ক এবং রবিউল ইসলাম রাহুল পারভেজকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) কমিটির অনুমোদন সম্পর্কে জানা যায়। তবে গত ২৭ জুলাই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক আল মিরাজ স্বাক্ষরিত আমরা জুলাই যো’দ্ধা” কেন্দ্রীয় প্যাডে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটি জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন এবং তরুণদের সম্পৃক্ত করে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় কাজ করবে।
নবনিযুক্ত আহ্বায়ক আশরাফুল বলেন, “সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। কুষ্টিয়া জেলায় মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করার চেষ্টা থাকবে।
সদস্য সচিব রাহুল বলেন, “সংগঠনের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
এছাড়া জেলার এই কমিটির উপদেষ্টা মন্ডলী হয়েছেন, কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত মহিলা আসন-৬ এমপি ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক বীর মু’ক্তিযো’দ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-৪ সাবেক এমপি বীর মু’ক্তিযো’দ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও যুগ্ম আহবায়ক শেখ সাদী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা শাকিল আহমেদ তিয়াস।

























