ঝিনাইগাতীতে ইউএনও’র উদ্যোগে দুই গৃহহীন পরিবার পেলো আশ্রয়,
- Update Time : ০১:১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ১১২ Time View

স্টাফ রিপোর্টার, মাসুদুর রহমান।
শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেলের তাৎক্ষণিক হস্তক্ষেপে আশ্রয় মিললো দুই গৃহহীন পরিবারের। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গুচ্ছ গ্রামে গিয়ে ইউএনও আশরাফুল আলম নিজেই উপস্থিত থেকে মমেনা বেগম ও শেফালী বেগম নামের দুই অসহায় নারীকে খালি ঘরে উঠিয়ে দেন।
সম্প্রতি মমেনা বেগমকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ইউএনও’র নজরে আসে। এরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে তিনি তাদের মাথাগোঁজার ঠাঁই নিশ্চিত করেন।
ঘর পেয়ে আবেগে আপ্লুত দুই নারী চোখেমুখে আনন্দের ছাপ নিয়ে ইউএনও ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদের জন্য দোয়া করেন। ঘর হস্তান্তরের সময় ভূমি অফিসের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউএনও আশরাফুল আলম রাসেল এর আগেও মানবিক উদ্যোগ নিয়ে এলাকায় প্রশংসিত হয়েছেন।


























