০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পশুর নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার
Reporter Name
- Update Time : ০২:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৬০ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় পশুর নদীর সিগনাল টাওয়ার দক্ষিণ চর বালুর ডাইক সংলগ্ন নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা গেলেও প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, সিগনাল টাওয়ার দক্ষিণ চর বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীরে উপুড় হওয়া একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। তবে নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Tag :

























