বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা ২০২৫ এর এ প্লাস প্রাপ্ত ১৯১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
- Update Time : ০৩:১৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ২৪০ Time View

আব্দুর রাজ্জাক গংগাচড়া (রংপুর) প্রতিনিধি
গংগাচড়া উপজেলা মাল্টিপারপাস হল হলরুমে আয়োজিত জাঁকজমকপূর্ণ এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের রংপুর জেলার সভাপতি ফিরোজ আফ্রিদি। এছাড়াও আরো বক্তৃতা রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর ১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী, ছাত্রশিবির হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি রেজওয়ানুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, জামায়াতে ইসলামীর পরশুরাম থানা আমির অ্যাডভোকেট মাহবুব আলম, ছাত্র শিবিরের রংপুর জেলার সেক্রেটারি হামিদুর রহমান, ছাত্রশিবির রংপুর জেলার দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক হানিফুর রহমান স্বাধীন, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আকাইদ আহসান, প্রকাশনা বিষয়ক সম্পাদক আহমেদ ফয়সাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল রাফি প্রমূখ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাহেব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের সাংস্কৃতিক বিভাগের পরিচালক মারুফ বিল্লাহ।
অনুষ্ঠানটিতে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনার পাশাপাশি দিক নির্দেশনামূলক গাইডলাইন প্রদান করা হয়।

























