০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহা’কে লাল কার্ড প্রদর্শন,পবিপ্রবির এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ অব্যাহত

Reporter Name
  • Update Time : ০২:৫০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ২১৬ Time View

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের(বাহা) বিরুদ্ধে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় শুরু হয় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। বিক্ষোভে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এদিকে আন্দোলনের বিপরীতে গত বৃহস্পতিবার বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন(বাহা) এক বিবৃতিতে শিক্ষার্থীদের ‘বিপথগামী’ বলে আখ্যা দেন। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা বাহা’কে বয়কটের ঘোষণা দেন এবং প্রতীকী লাল কার্ড প্রদর্শন ও বিভিন্ন স্লোগানের “অধিকারে সংগ্রামে, বাহা তুমি কই ছিলে” মাধ্যমে তাদের প্রতি অনাস্থা প্রকাশ করেন।

এসময় লেভেল ৪ সেমিস্টার ১ এর এক শিক্ষার্থী তরী রহমান বলেন,”বাহা সাম্প্রতিক একটি বিবৃত্তি দিয়েছে যে গুটিকয়েক শিক্ষার্থী আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কিন্তু আসলে তা না, আমরা এএইচ এর সকল শিক্ষার্থী মিলে অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি এবং বাহার এই মিথ্যা অভিযোগ আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করছি।”

লেভেল ৪ সেমিস্টার ১ এর শিক্ষার্থী আমাদ তুর্য বলেন,”বাংলাদেশ এ্যানিমেল হাসবেন্ড্রি অ্যাসোসিয়েশন আমাদের অভিভাবক হিসেবে বিগত সময়গুলিতে এবং সাম্প্রতিক সময় গুলিতে তাদের দায়িত্ব গুলো পালন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্বেষ মূলক মন্তব্য ছড়াচ্ছে। আমরা সেটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এছাড়াও আরো একজন শিক্ষার্থী ইফরাত জাহান ইমু বলেন,” আমাদের এএইচের নিয়োগ গুলিতে এত বৈষম্য থাকার পরেও বাহা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা আর বাহার প্রতি আস্থা রাখতে পারছি না। তাই আমরা লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ জানিয়েছি।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ জুলাই) থেকে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বাহা’কে লাল কার্ড প্রদর্শন,পবিপ্রবির এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ অব্যাহত

Update Time : ০২:৫০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫