বেনাপোলে অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
- Update Time : ১০:৫২:১০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ১৫৩ Time View

শার্শা উপজেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন
যশোরের বেনাপোল পৌরসভার ফায়ার সার্ভিসের সামনে অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইসমাইল হোসেন(১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। যশোরn বেনাপোল মহাসড়কের দিঘীরপাড় ফায়ার সার্ভিসের সামনে সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ী ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদের গয়ড়া গ্রামের মমিন হোসেনের ছেলে।
রোববার (১১মে) সকালে বেনাপোল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাইসাইকেল যোগে বেনাপোল আসার পথে দিঘীরপাড় নামক স্থানে চাউল বোঝাই একটি ট্রাক্টরের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নামে যুবকের প্রান যায়। নিহত ইসমাইল বেনাপোলের একটি মটরসাইকেল গ্যারেজে মেকানিকের কাজ করত। স্থানীয়রা ট্রাক্টরটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনার পরই বেনাপোল ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় দিঘীরপাড়ের এক প্রত্যক্ষদর্শী জানান,দুর্ঘটনার সময় ট্রাক্টর চালক মোবাইল ফোনে কথা বলছিলো একারনেই এই ঘটনা ঘটেছে।























