০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ আটক ১
Reporter Name
- Update Time : ১১:০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৩৪ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকালে কোস্ট গার্ড বেইস মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩২ হাজার টাকা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১০ টার কিছু পরে কোস্ট গার্ড বেইস মোংলা ও মোংলা থানা পুলিশের সমন্বয়ে মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ একজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। আটকৃত ব্যক্তি: মোঃ সাইফুল ইসলাম ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০) মোংলার দিগরাজ বাঁশ বাজারের বাসিন্দা।
জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :

























