০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়

Reporter Name
  • Update Time : ১২:১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / ১৮৬ Time View

সুমন কুমার বিশ্বাস ,

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার সন্ধ্যায় শৈলকুপা প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক সমকালের প্রতিনিধি তাজনুর রহমান ডাবলুর সভাপতিত্বে এবং সদস্য-সচিব ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শিহাব মল্লিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল।

সভায় সিনিয়র সাংবাদিক শৈলকুপা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বিমল সাহা ও দেলোয়ার কবির,

উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সিনিয়র সহসভাপতি মিজাুনর রহমান বাবলু, সাধারন সম্পাদক সেলিম রেজা ঠান্ডুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, “শৈলকুপায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। প্রেসক্লাব একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমি চাই, আপনারা একে আরও সমৃদ্ধ করুন। ছুটিতে এলাকায় এলে যেন আপনাদের সঙ্গে এক কাপ চায়ের সঙ্গে কিছু কথা বলা যায় এমন একটি পরিবেশ গড়ে তুলুন।”

তিনি আরও বলেন, “শৈলকুপায় এখন সবচেয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ৫ আগস্টের পর দেশজুড়ে যেখানে নানা ঘটনা ঘটেছে, শৈলকুপা ছিল ব্যতিক্রম। প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনারা সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরুন।”

Tag :

Please Share This Post in Your Social Media

শৈলকুপা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়

Update Time : ১২:১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫