০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলের সামনে গতিরোধক স্থাপনের দাবিতে ডোমারে মানববন্ধন
Reporter Name
- Update Time : ০২:৪৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ২৫৬ Time View

মোঃমিজানুর রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর ডোমারে শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতিরোধক ও জেব্রা ক্রসিং স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে স্থানীয় একটি সংগঠন এই আয়োজন করে।
মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও স্কুলের শিক্ষকরাও অংশ নেন।
এসময় অন্যদের সঙ্গে আরও বক্তব্য দেন, স্কুলের সহকারী শিক্ষক মোতাহারুল হক টিটু ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাবিলা নিশাত।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তার জন্য স্কুলের সামনে গতিরোধক, জেব্রা ক্রসিং এবং সাংকেতিক চিহ্ন থাকা দরকার। এছাড়াও স্কুলের সামনে থাকা বাস কাউন্টার দ্রুত স্থানান্তর করা উচিত।
Tag :


























