কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র জাহিদুল ইসলামের মায়ের মৃত্যু
- Update Time : ০৮:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪৭ Time View

কোটচাঁদপুর সংবাদদাতা
অসংখ্য গুনাগ্রীকে রেখে না ফেরার দেশে চলে গেলেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র জাহিদুল ইসলাম জিরের মা ও চৌগাছা বাস স্ট্যান্ড জামে মসজিদের প্রয়াত খতিব নুরুজ্জামান মিয়ার বড়ো বোন আছিয়া বেগম (১০৬)। রবিবার সকাল দশটার দিকে টি এন টি অফিস পাড়ার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন তিনি।
পারিবারিক সুত্রে জানা যায়, আছিয়া বেগম বয়সের ভরে নুয়ে পড়েন । এ ছাড়া বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিছেনগত ছিলেন তিনি। নিজ বাড়িতেই পরিবার ও ডাক্তারের সহায়তায় চিকিৎসা সেবা চলছিল। দীর্ঘদিন ভোগার পর সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তিনি ৫ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। জরিনা খাতুনের মৃত্যুর খবরে অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহীরা এক নজর তাকে দেখতে নিজ বাড়িতে ভীড় করেন।
সাবেক মেয়রের মায়ের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দীন খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার সহ সকল সদস্য বৃন্দ।
বাদ ঈশা কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মরহুমার নামাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
























