ফুলবাড়িয়ায় প্রশাসনের সমন্বয়ে ভোটকেন্দ্র পরিদর্শন
- Update Time : ০৪:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ১২১ Time View

মোঃ মোখলেছুর রহমান
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে ভোটকেন্দ্র পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, থানা অফিসার ইনচার্জ (ওসি), ভিজিল্যান্স টিমের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের প্রবেশ ও বের হওয়ার পথ, কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কর্তৃপক্ষ জানান, ভোটকেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলেও তারা জানান।


























