খুলনার পাইকগাছায় যুবসমাজের উদ্যোগে বটবৃক্ষের চারা রোপন।
- Update Time : ০৬:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৫৫ Time View

সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি খুলনার পাইকগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডের শাপলা স্পোর্টিং ক্লাব চত্বরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে যুবসমাজের উদ্যোগে বটবৃক্ষের চারা রোপণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সম্মানিত কাউন্সিলর জনাব কামাল আহমেদ সেলিম নেওয়াজ।বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ বলেন,গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম যদি এইভাবে সমাজ ও পরিবেশের কল্যাণে এগিয়ে আসে, তাহলে পাইকগাছাকে আমরা আরও সবুজ ও বাসযোগ্য একটি এলাকায় রূপান্তরিত করতে পারব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাপলা স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় যুবসমাজের নেতৃবৃন্দ।উদ্যোগটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সবাই আশা প্রকাশ করেছেন, এই ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


























