খুলনা-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননন্দিত নেতা ডা. মো. আব্দুল মজিদকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় পাইকগাছা-কয়রার সাধারণ মানুষ।
- Update Time : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১০১ Time View

সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় নেতা, গরীব-দুঃখী মানুষের বন্ধু, ক্লিন ইমেজ খ্যাত ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস)। এলাকাবাসী মনে করেন, তিনি একজন সৎ, যোগ্য ও মানবিক প্রার্থী, যিনি এলাকার সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দীর্ঘদিন আগে থেকেই।ডা. আব্দুল মজিদ বিএনপির দুঃসময়ে নির্ভীকভাবে দলের পাশে থেকে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। স্বৈরাচারী সরকারের নিপীড়ন-নির্যাতনের সময় যখন অসংখ্য নেতাকর্মীর নামে মামলা ও হামলার ঘটনা ঘটে, তখন তিনি ব্যক্তিগত ঝুঁকি নিয়ে সবার খোঁজখবর নিয়েছেন। শুধু তাই নয়, যেসব নেতাকর্মী আর্থিক কষ্টে পড়েছিলেন, তাদের সংসার চালাতে আত্মিক ও অর্থনৈতিক সহযোগিতা দিয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।বর্তমানে তিনি পাইকগাছা উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে কাজ করছেন।এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ডা. মজিদ শুধু একজন রাজনীতিক নন, বরং একজন সমাজসেবকও। দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছেন বহু বছর ধরে। এলাকাবাসীর মতে, “ডা. মজিদ এমপি হলে এই অঞ্চলের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।কয়রার এক প্রবীণ রাজনৈতিক কর্মী বলেন, দল যখন কঠিন সময়ে ছিল, তখন ডা. মজিদই ছিলেন আমাদের ভরসা। তিনি আমাদের শুধু রাজনৈতিক নেতা নন, একজন অভিভাবকের মতো পাশে থেকেছেন।পাইকগাছার এক তরুণ ভোটার জানান,আমরা এমন একজন নেতাকে চাই, যিনি সৎ, পরিশ্রমী এবং মানুষের পাশে থাকেন। ডা. মজিদই সেই মানুষ।জনমতের এই ঢেউ থেকে স্পষ্ট— খুলনা-৬ আসনের সাধারণ মানুষ বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিতে চান একজন যোগ্য, সৎ ও মানবিক প্রার্থী হিসেবে ডা. মো. আব্দুল মজিদকে।


























