খুলনার পাইকগাছায় স্ত্রীর ওপর নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ।
- Update Time : ০৯:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১১৭ Time View

সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি।। পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এক গৃহবধূকে পিটিয়ে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামী ডাঃ বিল্লালের বিরুদ্ধে। বর্তমানে স্ত্রী নাজমা হাসপাতালে চিকিৎসাধীন।ভুক্তভোগীর ছোট ভাই হোসাইন জানান, রবিবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে তার বোন নাজমা মোবাইলে ফোন করে জরুরি ভিত্তিতে ডাকার পর তিনি দ্রুত সেখানে যান। বাসায় পৌঁছে তিনি দেখেন নাজমা মাটিতে পড়ে ছটফট করছে এবং বিষক্রিয়ায় অচেতন হওয়ার উপক্রম। এ সময় তার স্বামী ডাঃ বিল্লাল খাটের ওপর নির্লিপ্তভাবে বসে ছিলেন। হোসাইন বলেন,আমি গিয়ে বলি—ওকে হাসপাতালে না নিয়ে বসে আছো কেন? তখন বিল্লাল আমার চোখে ঘুষি মারে এবং ছুরি দিয়ে কেটে আহত করে।পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডাঃ বিল্লাল অনৈতিক কাজে জড়িত ছিলেন। এ বিষয়ে স্ত্রী আপত্তি জানালে তাকে নিয়মিত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো। ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে তাকে পেটানো হয় এবং জোর করে বিষ খাইয়ে হত্যা চেষ্টা করা হয়।অভিযুক্ত বেল্লাল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে গেলে তাকে বাসায় পাওয়া যায়নি এমনকি তার মুঠোফোন বন্ধ ছিল। স্থানীয়রা জানান, বিষয়টি জানাজানি হলে নাজমাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখনও সংকটাপন্ন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে পরিবারের সদস্যরা। ভুক্তভোগীর ভাই হোসাইন বলেন,আমার বোনের জীবন বাঁচাতে আমরা দ্রুত মামলা করবো। বিল্লালের কঠোর বিচার চাই।এদিকে এলাকাবাসীর দাবি, এমন অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


























