গড়াই নদীতে ‘আবরার ফাহাদ সেতু’ এলাকাবাসীর প্রত্যাশায় নতুন সংযোগ
- Update Time : ০১:৩৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৭ Time View


উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি তা স্বৈরাচারী সরকার আমলে নিয়োগ করা হয়। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সেসময় তিনি আরো বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সে সব জেলার এমপিরা ১১ দলীয় জোটের। তারা সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন দিয়ে এই সংকট তৈরি করে থাকতে পারে। যেসব জেলায় বিএনপি’র এমপিরা রয়েছেন সেসব জেলায় সার নিয়ে কোন সমস্যা হয়নি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় সার ডিলার নিয়োগের কোন অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে।
বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর উপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি গাড়িতে ওঠার সময় সেখানে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে। সেই ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন স্টার নিউজ এর সাংবাদিক।
এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, শহীদ আবরার ফাহাদের বাবা মোঃ বরকত উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন।

























