০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকারি তোলারাম কলেজ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক রাব্বি, সদস্য সচিব খলিল
বিশেষ প্রতিনিধি:
- Update Time : ১১:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৮ Time View

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সরকারি তোলারাম কলেজ (নারায়ণগঞ্জ) শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩ (তিন) মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদ।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক যৌথভাবে এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।
নব্য গঠিত এ কমিটিতে রাকিবুল ইসলাম রাব্বি-কে আহ্বায়ক এবং মোঃ ইব্রাহিম খলিল-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ:
- সিনিয়র যুগ্ম আহ্বায়ক: রিফাত হোসেন
- যুগ্ম আহ্বায়ক: ইব্রাহিম মোল্ল্যা ও নূর আলম নিলয়
- সিনিয়র যুগ্ম সদস্য সচিব: আবু ইউসুফ (নোবেল)
- যুগ্ম সদস্য সচিব: আনিকা ইসলাম মৌ
- কার্যকরী সদস্য: আসিফ ইসলাম ও মিরাজ আহমেদ
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটির মাধ্যমে সরকারি তোলারাম কলেজে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
Tag :
























