০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালী উপজেলা যুব অধিকার পরিষদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : ১২:০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ৯ Time View

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার অধীনে কুমারখালী উপজেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার জেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মোঃ জিলহজ খান এবং সদস্য সচিব খন্দকার মিনহাজুল হক পাপ্পু যৌথভাবে এ কমিটির অনুমোদন প্রদান করেন।

অনুমোদিত কমিটিতে এস আর সোহান-কে সভাপতি, মোঃ ইশতিয়াক হাসান তূর্য-কে সাধারণ সম্পাদক এবং মোঃ মশিউর রহমান শান্ত-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি যুবসমাজের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং গণমুখী কর্মকাণ্ডে কুমারখালী উপজেলা শাখাকে আরও গতিশীল করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমারখালী উপজেলা যুব অধিকার পরিষদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Update Time : ১২:০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬