মহেশপুরে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও লিফলেট বিতরণ
- Update Time : ০৩:০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View

শামীম আহমেদ মহেশপুর( ঝিনাইদহ) অফিসঃ
“ই-সিগারেট/ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন, শিশু ও তরুণদের রক্ষা করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মহেশপুরে স্থানীয় মানবাধিকার সংস্থা আরডিসির উদ্যোগে এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট ও বাংলাদেশ তামাকবিরোধী জোটের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে মহেশপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে আরডিসির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, পল্লিচিকিৎসক আব্দুল হামিদ, ব্যবসায়ী শামীম আহম্মেদ, মো. আবুল কাসেম, মাহামুদুল হাসান মিলন, নাজমুল হোসেন, মেহেদী হাসান সিরাজী এবং আরডিসির প্রোগ্রাম অফিসার মো. ওসমান গণি প্রমুখ। সভায় বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।


























