০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‎ ‎ ‎সেবক থেকে নেতৃত্বে: চেয়ারম্যান প্রার্থী সাইদ হাওলাদার‎

Reporter Name
  • Update Time : ১১:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ১৩ Time View

‎শিবচর, মাদারীপুর প্রতিনিধি

‎মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের হাওলাদারকান্দি গ্রামের বাসিন্দা জনাব সাইদুর রহমান সাইদ হাওলাদার। তিনি বন্দরখোলা ইউনিয়নের হাওলাদারকান্দি গ্রামের মোহাম্মদ চান মিয়া হাওলাদারের মেজো ছেলে এবং ওহাব হাওলাদারের ভাতিজা।

‎করোনা মহামারির সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেও তিনি বাংলাদেশের মানুষের খোঁজ নিয়েছেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন। সেবার মাধ্যমেই তিনি এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

‎শিক্ষানুরাগী সাইদ হাওলাদার অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচের বড় অংশ বহন করেন। মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেন শিক্ষা উপহার। ২০২৪ সালে সিলেটে ভয়াবহ বন্যার সময় তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে মাত্র একদিন বাড়িতে অবস্থান করে পরদিনই ছুটে যান সিলেটে। বন্যার্ত মানুষের মুখে অন্ন তুলে দেন নিজ হাতে।

‎তিনি শুধু রাজনৈতিক নেতা নন, একজন নিবেদিত সেবক। আসন্ন বন্দরখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার নির্বাচনী প্রচারণায় এখন আমেজ বিরাজ করছে। খেটে খাওয়া মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার পাশে দাঁড়িয়েছে।

‎সাইদুর রহমান সাইদ হাওলাদারের লক্ষ্য মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ গড়ে তোলা। সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

‎ ‎ ‎সেবক থেকে নেতৃত্বে: চেয়ারম্যান প্রার্থী সাইদ হাওলাদার‎

Update Time : ১১:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬