কেশবপুর বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা
- Update Time : ১০:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯৭ Time View

‘
মাহাবুর রহমান, কেশবপুর, যশোর প্রতিনিধিঃ
যশোর কেশবপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগানসহ বিভিন্ন লেখা দেখা গেছে। তবে কারা এসব লিখেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেনি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) সকাল থেকে কেশবপুর উপজেলা সাগরদাঁড়ী ইউনিয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে এ লেখা সাধারণ মানুষের নজরে আসে।
এসব লেখাগুলো কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে মধু মঞ্চ, মধুসূদন মিউজিয়াম, সাগরদাঁড়ী কলেজে, সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন, ত্রিমোহনী ইউনিয়ন পরিষদের, ত্রিমোহনী কেন্দ্রীয় ঈদগাহ
দেয়ালে লাল, কালো ও নীল রঙের কালি দিয়ে ‘জয় বাংলা, ‘জয় শেখ হাসিনা’ এবং ‘শেখ হাসিনা তুমি আস্থা’ এমন স্লোগান লেখা হয়েছে।
মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
২নং সাগরদাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন আমি সকালে বিষয়টি শুনলাম তাৎক্ষণিকি ঘটনাস্থলে এসে বিষয়টি সিনিয়র নেতৃবৃন্দদেরকে অবগত করি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাসীল আমরা চাই প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।
কেশবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান এ বিষয়ে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে রাতের আঁধারে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। তবে উপজেলা ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মীরা সজাগ রয়েছে।
এ বিষয়ে কেশবপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা বলেন পাঁচ আগস্টের পর শুধু কেশবপুর নয়, পুরো উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে এসব স্লোগান দেখা গেলেও প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই। প্রশাসনের প্রতি আহ্বান, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। এসব অপতৎপরতা রুখে দিতে কেশবপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বদা প্রস্তুত রয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।























