পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় জামায়াতের দুই নেতা আহত, দ্রুত সুস্থতা কামনায় এস এম আমিনুল ইসলামের দোয়ার আবেদন
- Update Time : ০১:৪১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৬ Time View

মাহমুদুল হাসান সোহেল, খুলনা ব্যুরো প্রধান
খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ের বৈঠকে যোগ দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেলুটি ইউনিয়ন শাখার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামাল সরদার এবং ইউনিয়ন শাখার সেক্রেটারি সেলিম।
দুর্ঘটনার পর আহত দুই নেতাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় তাঁদের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আমিনুল ইসলাম।
তিনি মহান আল্লাহর দরবারে আহত নেতাদের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন এবং তাঁদের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান।
মহান আল্লাহ যেন আহত দুই নেতাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সম্পূর্ণ সুস্থতার সঙ্গে তাঁদের পরিবার ও সহকর্মীদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।

























