০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোনাজাত শেষে ফিরতি পথে বিড়ম্বনায় মুসল্লিরা

Reporter Name
  • Update Time : ০৮:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৮ Time View

মাহাবুল ইসলাম পরাগ টঙ্গী গাজীপুর

মোনাজাত শেষে ফিরতি পথে বিড়ম্বনায় মুসল্লিরা
বিশ্ব ইজতেমা উপলক্ষে ভোর থেকে টঙ্গীর ময়দান ও এর আশপাশে বন্ধ ছিল যানচলাচল। এছাড়া প্রশাসনের নিষেধাজ্ঞা কারণে সকাল থেকে ইজতেমার পথে যেতে পারেনি অনেক গণপরিবহন। যে কারণে মোনাজাত শেষে ফিরতি পথে যানবাহনের সংখ্যা কম থাকায় বিড়ম্বনা পোহাতে হয় মুসল্লিদের।

অনেকেই দীর্ঘ পথ পেরিয়ে ফিরে আসছেন পায়ে হেঁটে, কেউ কেউ আবার পিকআপে, গণপরিবহনে, যৌথভাবে সিএনজিতে, প্যাডেল চালিত ভ্যান, রাইড শেয়ারিং বাহনে করে ফিরছেন। যদিও অল্পসংখ্যক যে-সব বাস ওই দিক থেকে আসছে সেগুলোতে ঠাঁই নেই। কিছু কিছু বাসের সিটিং সার্ভিসের নামে বন্ধ রাখা হয়েছে গেইট। সেসব বাসে যাত্রীদের কাছে আদায় করে হচ্ছে দ্বিগুণেরও বেশি ভাড়া।

আব্দুল্লাহপুর থেকে খিলক্ষেত পিকআপে করে এসেছেন মুসল্লি মতিন মিয়া। তিনি বলেন, টঙ্গীর দিক থেকে যে-সব বাস ঢাকার দিকে আসছে সেগুলোতে উঠার কোনো কায়দা নেই। এছাড়া শত শত পিকআপ আছে যেখানে দাঁড়িয়ে বিভিন্ন গন্তব্যে যেতে ৫০/১০০ টাকা করে দিতে হচ্ছে। এমন বিড়ম্বনায় অনেকে পায়ে হেঁটে ফিরতে শুরু করেছেন। আমি ৫০ টাকায় আব্দুল্লাহপুর থেকে পিকআপে খিলক্ষেত এলাম। এখন কুড়িল থেকে রামপুরা যাবো।

একটি পিকআপের চালকের সহকারী মোখলেছ বলেন, ইজতেমা শেষে একটি ট্রিপ মারবো তাই গত রাত থেকেই টঙ্গীতে গাড়ি নিয়ে গেছি। সারারাত থেকেছি তাই একটু বেশি ভাড়া নিচ্ছি। এরপর সারাদিন আর কোনো ট্রিপ থাকবে না।

ইজতেমার দিক থেকে আসা তুরাগ বাসের চালক হামিদুর মিয়া বলেন, আব্দুল্লাহপুর থেকে বাসে যাত্রী তুলে একবারে সায়েদাবাদ পর্যন্ত যাবো। তাই সিটিং করে যাত্রী তুলেছি যে যেখানেই নামুক ভাড়া ১৫০ টাকা। এই ট্রিপ নেওয়ার জন্য গতকাল থেকে ওইদিকে বাস রেখেছিলাম।

এর আগে আমিন আমিন… ধ্বনিতে কম্পিত হয়েছে বিশ্ব ইজতেমার ময়দান। তুরাগ তীর ছাড়িয়ে জনসমুদ্রে রূপ নেয় মুসলমানদের এ জলসা। মোনাজাতে শরিক হয়ে সবাই খোদার ধ্যানে মগ্ন হন। আমিন আমিন বলে পরম করুণাময়ের কাছে নিজেকে সঁপে দিয়েছেন। যে যেখানে ছিলেন সেখানেই বসে আমিন আমিন বলেছেন।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ‘প্রথম পর্বের প্রথম ধাপ’ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদের তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়। শুরায়ে নিজামের প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের এ ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মোনাজাত শেষে ফিরতি পথে বিড়ম্বনায় মুসল্লিরা

Update Time : ০৮:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫