০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া কুমারখালিতে বিভিন্ন ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করলেন যুবনেতা সবুজ

Reporter Name
  • Update Time : ০৮:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ২ Time View

কুষ্টিয়া প্রতিনিধি  : কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা ও উপজেলার বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেছেন কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী খান আতিকুর রহমান সবুজ।

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে তিনি এই ফুটবল বিতরন করেন।
গত কয়েক দিন যাবৎ বিভিন্ন সময়ে ক্লাবের খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন তিনি।
এ সময় তিনি বলেন, খেলাধুলা পারে তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে। তাই”মাদক নয়, খেলাধুলাই হোক তারুণ্যের শক্তি। একজন তরুণের হাতে মাদক নয়, ফুটবল তুলে দিতে চাই। খেলাধুলার প্রসারের মাধ্যমে সুস্থ, মাদকমুক্ত ও প্রাণবন্ত কুমারখালী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

এ কর্মসূচির আওতায় কুমারখালী পৌরসভার দুর্গাপুর নওজোয়ান ক্লাব, স্পোর্টিং ক্লাব, এলঙ্গী আদর্শ ক্লাব, তেবাড়িয়া আদর্শ ক্লাব, খয়েরচারা মধ্যপাড়া, খয়েরচারা মাঠপাড়া এবং ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার সদকী, জগন্নাথপুর, পান্টি, নন্দলালপুর ও চাপড়া ইউনিয়নের একাধিক ফুটবল ক্লাব ও তরুণ খেলোয়াড়দের মধ্যেও ফুটবল বিতরণ করা হয়।

ফুটবল প্রাপ্ত ক্রীড়াপ্রেমীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার সরঞ্জাম বিতরণের মাধ্যমে তরুণদের মাঠমুখী করা গেলে মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় অনেকটাই কমানো সম্ভব। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে কুমারখালীতে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে বলেও তারা জানান ।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়া কুমারখালিতে বিভিন্ন ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করলেন যুবনেতা সবুজ

Update Time : ০৮:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬